রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিম্ন আদালতে পুলিশের সতর্ক অবস্থান

ডেস্করিপোর্ট  আদালত প্রাঙ্গণে পুলিশর ওপর হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঢাকার নিম্ন আদালতগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতকরণে নিম্ন আদালতে ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ।

সোমবার (২১ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুপ্রীম কোর্টের নির্দেশে মোতাবেক নিম্ন আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে প্রতিটি আদালতের প্রবেশমুখে সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করছেন পুলিশ সদস্যরা।ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল আদালত প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে রোববার (২০ নভেম্বর)।