সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৫৩
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

জাজিরায় অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই

ডেস্করিপোর্ট  শরীয়তপুরের জাজিরায় অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে গেছে। এ সময় কেউ মারা না গেলেও একজন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বসতবাড়িতে আগুন লাগলে জাজিরা ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে ছয়টি বসত ঘর, ছয়টি রান্নাঘর, পাঁচটি গরুর ঘর ও দুইটি পাটের গুদামসহ মোট ১৮টি ঘর পুড়ে যায়। এছাড়াও উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যক্তি আহত হয় ও ৫ টি ছাগল আগুনে পুড়ে মারা যায়।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমরা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।

আগুনের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি। স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু তার নিজস্ব বরাদ্দ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য বলেন।