মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:৫৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

চীনে কারখানায় আগুন, ৩৬ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক  চীনের আনইয়াংয়ে একটি কারখানায় আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ৩৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুইজন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল সোমবার (২১ নভেম্বর) কারখানায় আগুন লাগে। এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা সময় লেগেছে।

চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এই কারখানায় আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানায় আগুন লাগার পেছনে হাত আছে এমন সন্দেহজনক অপরাধীকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে দেশটির কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি।

দেশটির রাস্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০ জন উদ্ধারকর্মী ও ৬০ জন দমকলকর্মী আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।