সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:২৫
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

ডিআইজি প্রিজন্সসহ কারাগারের ৫ কর্মকর্তাকে বদলি

ডেস্করিপোর্ট  রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় কারাগারের ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি প্রিজন্স ও ২ জন জেল সুপার।

মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ তাদের বদলির বিষয়ে আদেশ জারি করে।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হক। তাকে বদলি করা হয়েছে রংপুরে। আর রংপুর বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হককে।

পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে রবিবার দুপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই নেতাকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। প্রকাশক দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই জঙ্গি হলো মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

ওইদিন তাদের দুজনকেই কাশিমপুর কারাগার থেকে অন্য একটি মামলার জন্য আদালতে হাজির করতে ঢাকায় আনা হয়েছিল। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সেদিন আদালতে দায়িত্বরত প্রসিকিউশন পুলিশের এক পরিদর্শকসহ পাঁচজনকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।