সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৩
শিরোনাম :
নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ডেস্করিপোর্ট  গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে একটি পোশাক কারখানার তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল পৌনে ৯টায় ভবানীপুরের ওই গুদামে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।

উপ-পরিচালক বলেন, সকাল ৯টা ৫ মিনিটে ভবানীপুর এলাকার মোশাররফ কম্পোজিট মিল কারখানায় আগুনের সংবাদ পাই। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও বিস্তারিত জানা যায়নি।