শনিবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:০২
শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

বাসের ধাক্কায় প্রাণ গেল মা- বাবা- মেয়ের

ডেস্করিপোর্ট  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী সড়কের লক্ষীপুর দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুদুর রহমান (৫০), স্ত্রী হামিদা বেগম মনোয়ারা (৪৫) ও মেয়ে মেহের নিগার (১৩)।

পুলিশ জানায়, সকালে বাবা-মা দুজনে তাদের মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে দেবাডাঙ্গী লক্ষীপুরের মাদ্রাসাতুল হুদা নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বিলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় তারা ছিটকে পড়েন।

এতে ঘটনাস্থলেই মাসুদের স্ত্রী হামিদা মারা যান। মুমূর্ষু অবস্থায় মাসুদ ও তার মেয়ে নিগারকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বাবা ও মেয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফায়ার সার্ভিস অফিসার সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।