শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন যদি সত্যিই ইউক্রেনের যুদ্ধের অবসান চান, তবে তিনি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত। ইউক্রেনে আক্রমণের শুরুর পর বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এই প্রথম তিনি এমন মন্তব্য করলেন। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলার সময় বাইডেন এ মন্তব্য করেন।

এ সময় মাক্রো জানান, ওয়াশিংটন সফরের পর পুতিনের সঙ্গে আবারও কথা বলবেন তিনি। রাশিয়ান নেতার সমালোচনা করার বিরুদ্ধে সতর্ক করেন তিনি।

মাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন জানান, পুতিনের সঙ্গে যোগাযোগ করার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই তার। তবে এ ব্যাপারে তিনি সম্ভাবনার মুখ খুলে রেখেছেন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নিষেধাজ্ঞার সম্মুখীন উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নিষেধাজ্ঞার সম্মুখীন উত্তর কোরিয়া
বাইডেন বলেন, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত যদি তিনি সত্যিই সিদ্ধান্ত নিতে আগ্রহী হন যে তিনি ইউক্রেনের যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। কিন্তু তিনি এখনো তা করেননি। যদি তাই হয়, আমি আমার ফরাসি ও ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের মনে কী আছে তা দেখতে তার সঙ্গে বসতে পেরে খুশি হব।’

আলোচনার শেষে বাইডেন ও ম্যাক্রো উভয়েই রাশিয়ান আগ্রাসকদের বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমর্থনের প্রতিশ্রুতি দেন। বাইডেন জানান, এই যুদ্ধ শেষ করার একটি উপায় আছে। এক্ষেত্রে পুতিন প্রথমে ইউক্রেন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করবেন। কিন্তু সে তা করবেন বলে মনে হয় না।