শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

উপজেলা নির্বাচনে আনারস মার্কার সমর্থনে মুখরিত কাজীরহাট এলাকা

নিজস্ব প্রতিবেদক: মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ই অক্টোবর।উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। যার মধ্যে মনসুর আহমেদ -নৌকা,মশিউর রহমান পলাশ -আনারস,লিটন সরদার-ঘোড়া,রফিকুল ইসলাম-দোয়াত কলম,ওয়াদুদ হারুন -ধানের শীষ আর লাঙ্গল প্রতীকের একজন।

ইতিমধ্যেই আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পলাশ বিশাল জনসমর্থন পেয়েছেন। মেহেন্দিগঞ্জ কাজিরহাটের হেসামদ্দি এলাকার পলাশ সিকদার নামের ভোটার জানান,প্রতিদিনই কাজীরহাট এলাকায় আনারস মার্কার সমর্থনে উঠান বৈঠক সহ ভোটারদের সাথে মতবিনিময় সভা চলছে।এতে সাধারন ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি।

এছাড়াও, গত ০১/১০/২০১৯ ইং তারিখ নির্বাচনী প্রচারনায় আনারস মার্কার সমর্থনে কাজিরহাটে পথসভা করেন মশিউর রহমান পলাশ।হাজার হাজার জনসমাগম হয় এই পথসভায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয় কাজিরহাট এলাকা।

মিছিল শেষে বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মশিউর রহমান পলাশ বলেন মেহেন্দিগঞ্জের ভাগ্য উন্নয়নের রুপকারের হেল্পার হিসেবে কাজ করতে চাই, সবসময় জনগণের সাথে মিশে থাকতে চাই, যদি কথা কাজের ব্যতিক্রম ঘটে তবে জনতার মঞ্চে আমার শাস্তি চাই। মাদক সন্ত্রাস মুক্ত উপজেলা উপহার দিতে বর্তমান সরকারের চলমান এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে চাই।

এ সময় তিনি আরও বলেন,” আমি চেয়ারম্যান হবো কিনা জানিনা কিন্তু আজ আপনারা আমাকে যা দিয়েছেন আমার জীবন ধন্য”।  তিনি আগামী ১৪ তারিখ কেন্দ্রে গিয়ে সবাইকে আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানান।