শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ডেস্করিপোর্ট  পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহসড়কের সাড়ে নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাসটি। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে অপর একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুমড়ে-মুচড়ে গিয়ে দুই যাত্রীবাহী বাসের ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।