মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১০:২৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

প্রিন্স অ্যান্ড্রুকে প্রাসাদ থেকে নিষিদ্ধ করেছেন রাজা চার্লস

অনলাইন ডেস্ক  ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস অবশেষে তার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে বাকিংহাম প্যালেস থেকে চিরতরে বের করে দিয়েছেন। রাজপ্রাসাদের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম মার্কা।

প্রতিবেদনে বলা হয়, ৬২ বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রু যৌন হয়রানির অভিযোগে এই বছরের জানুয়ারিতে তার রাজকীয় উপাধি হারান। মানব পাচারের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টাইন ও জিসলেন ম্যাক্সওয়েলের সঙ্গে সম্পর্কের কারণে তিন বছর আগে ব্রিটিশ রাজপরিবার থেকে পদত্যাগ করেন অ্যান্ড্রু।

প্রাসাদ সূত্র জানায়, এখন থেকে রাজপ্রাসাদে প্রিন্স অ্যান্ড্রুর জন্য কোনো রুম বা অফিস বরাদ্দ থাকবে না। প্রয়াত রানি এলিজাবেথ তার ছেলে অ্যান্ড্রুকে প্রাসাদ ব্যবহারের অলিখিত অনুমতি দিয়েছিলেন বলে জানা যায়।

২০২০ সালে রাজপরিবার থেকে পদত্যাগ করার পর, প্রিন্স অ্যান্ড্রু সীমিত কর্মীদের সঙ্গে প্রাসাদে তার অবস্থান ধরে রেখেছিলেন। কিন্তু অ্যান্ড্রু আর তার ভাইয়ের শাসনামলে বাকিংহাম প্যালেসকে তার ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন না।

প্রাসাদের সূত্র জানিয়েছে, প্রাসাদে সমস্ত উপস্থিতি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রাজা এটি সাফ করে দিয়েছেন। প্রিন্স অ্যান্ড্রু রাজকীয় দায়িত্বে নেই। এখন তিনি একাই আছেন।

যুক্তরাষ্ট্রে যৌন নিপীড়নের মামলায় বিচারের মুখোমুখি হওয়ায় অ্যান্ড্রুর এমন খারাপ অবস্থা। তবে প্রিন্স অ্যান্ড্রু বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।