মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:১৮
শিরোনাম :
জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল

বগুড়া-৪ আসনে ৮৩৪ ভোটে হারলেন হিরো আলম!

ডেস্করিপোর্ট  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের একেএম রেজাউল করিম তানসেন (মশাল) বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

বুধবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বগুড়া-৪ আসনের ফলাফল ঘোষণা করেন।

এখানে তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ আসনে ভোট সংগ্রহের হার ২৩.৯২ শতাংশ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেন, জনগণই সব ক্ষমতার উৎসব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি যা বলেন, তা করে থাকেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন তাকে সার্বিকভাবে সহযোগিতা করায় তিনি নির্বাচিত হয়েছেন। তানসেন এলাকার উন্নয়নে দলমত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।