বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

সৌদির সঙ্গে মিল রেখে রাজাপুরে ঈদ উদযাপন

ডেস্করিপোর্ট  ঝালকাঠির রাজাপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদ প্রাঙ্গণে জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২০ সাল থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল আজহার নামাজে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পুরুষের পাশাপাশি পর্দার ভিতরে থেকে নারীরা একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা বাড়িতে গিয়ে পশু কুরবানি করেন।

দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, ২০২০ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই।

দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম জানান, আমরা নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়েছি এবং ঈদের নামাজ আদায় করেছি।