বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৫০
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কুমিল্লা রিজিয়নের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) দুপুর ১২ টায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রথমে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা এলাকার ভুক্তভোগী সেবা প্রত্যশীদের বক্তব্য শ্রবণপূর্বক পুলিশ সদস্যদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি এ সময় “ওপেন হাউস ডে” মিটিং নির্দিষ্ট তারিখে সম্পন্ন করার জন্য অফিসার ইনচার্জ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাকে নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও নিয়মিত কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে মহাসড়কে শৃঙ্খলা ও অন্যান্য অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাকে নির্দেশ প্রদান করেন।

ওপেন হাউস ডে কার্যক্রম শেষে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি থানা প্রাঙ্গণ ব্যারাক ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সের সাথে সার্বিক কল্যাণ ও হাইওয়ে সংক্রান্ত আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন ভূইয়া, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিংয়ের তৃণমূল ও থানা কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা এলাকার সেবা প্রত্যাধী ভুক্তভোগী সাধারণ লোকজন প্রমুখ।