রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৭
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

সচিবালয় ঘিরে শিক্ষার্থীদের অবস্থান, জিরো পয়েন্ট অবরোধ

ডেস্ক রিপোর্ট ।। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এটি সচিবালয়ে পুলিশি ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টে রয়েছে।

এদিকে বায়তুল মোকাররমের সামনে শতাধিক পুলিশ ব্যারিকেডসহ সজ্জিত অবস্থায় প্রস্তুত আছেন। এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেইটের সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন। একইসঙ্গে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়েছে।

এর আগে রোববার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জমায়েত হয়।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমাদের গণ পদযাত্রা বঙ্গভবন অভিমুখে। টিএসসি, শাহবাগ, মৎসভবন হয়ে আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো পর্যায়ে বাধা দিলে আমাদের প্রতিনিধিদল রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি জমা দেবে।’