শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:২২
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আর নেই, জানাজা বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট ।। উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গভীর রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পিরোজপুরের ছারছীনাসহ সারা দেশে ইসলাম প্রিয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুম পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.) এর দৌহিত্র। বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ সারা বাংলাদেশে দুই হাজার দ্বীনিয়া মাদরাসাসহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। পীর সাহেব কেবলা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

কয়েকদিন আগে অসুস্থজনিক কারণে তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে পরে সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রীন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে। মরহুম পীর সাহেব কেবলার রুহের মাগফিরাত কামনায় সকল পীর ও মুহিব্বীনদের নিকট দোয়া কামনা করছেন হযরত পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।