বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৩৯
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নেতাদের মৃত্যু মানে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম শেষ নয়: হামাস

অনলাইন ডেস্ক ।। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম ও আন্দোলন এখানেই শেষ নয় বলে জানিয়েছেন হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য বাসেম নাইম। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি- হয় বিজয়, না হয় শাহাদাত।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বাসেম নাইম এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল বিশ্বাস করে যে আমাদের নেতাদের হত্যা করা মানে আমাদের আন্দোলন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রাম সমাপ্ত হয়ে যাবে। তবে আমাদের নেতাদের হত্যার মাধ্যমে গোষ্ঠীটিকে নির্মূল করা যাবে না।

এর আগের হামাস নেতাদের হত্যার কথা উল্লেখ করে নাইম আরও বলেন, ইসরাইল এই প্রথম এমন কিছু বলেছে না। তবে নিহতরা ভবিষ্যত প্রজন্মের জন্য আইকন হয়ে উঠেছে। হামাস একটি মুক্তিকামী আন্দোলন, যাকে নির্মূল করা যায় না। যে দলটি বিশ্বাস করে- তাদের ভাগ্যে হয় বিজয়, না হয় শাহাদাত।

নেতাদের হারানো বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, প্রিয় মানুষদের, বিশেষ করে অসাধারণ নেতাদের হারানো খুবই বেদনাদায়ক। কিন্তু আমরা নিশ্চিত যে শেষ পর্যন্ত আমরা বিজয়ী হব; এটি সেই সমস্ত লোকদের জন্য যারা তাদের স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়েছে।

তবে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি বাসেম নাইম।

গত ১৭ অক্টোবর রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। সিনওয়ারের মৃত্যুর ঠিক আগে মুহূর্তের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েকমাসের মধ্যেই সিনওয়ারকে হত্যার দাবি করছে ইসরায়েল বাহিনী। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হানিয়া নিহত হওয়ার পর ৬ আগস্ট ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়েছিল হামাস।