বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৫২
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ইসরায়েল ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়া

অনলাইন ডেস্ক ।। ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও- তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। খবর বার্তা সংস্থা তাসের

রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করারও বিরুদ্ধে। ইসরায়েলকে এই বিষয়ে বারবার সতর্ক করে আসছি। যদি হামলা করা হয়, এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করেন, ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে একটি চরম উস্কানিমূলক পদক্ষেপ।

এদিকে, হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান দাবি করেছিল, ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরানের এই হামলার পর ইসরায়েল ইরানের পরমানু স্থাপনায় হামলার হুমকি দেয়। ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ বলেছিল, উপযুক্ত সময়ে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।