রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে সুবিধা বঞ্চিত নারী জেলেদের জীবন মানের উন্নয়ন ও ক্ষমতায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত নারী জেলেদের জীবন মানের উন্নয়ন ও ক্ষমতায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল নগরীর সিএন্ড বি রোড সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক,বীর প্রতীক,সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা।

সভায় সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।সভায় স্বাগত বক্তব্য রাখেন,প্রকল্প সমন্বয়ক সিরাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল সদর উপজেলার নারী জেলেদের বিশেষ করে মানতা নারীদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ , নিরাপদ কর্মসংস্থান এবং আর্থ -সামাজিক উন্নয়নে কাজ করবে।প্রতিটি নারী জেলের জন্য আইনি স্বীকৃতি এবং জাতীয় পরিচয়পত্র প্রদান নিশ্চিত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ম্যাপ নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী,সানএইড এর প্রোগ্রাম অফিসার পলি আক্তার,চরবাড়িয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামিম আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।