শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১২:২৮
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

পারিবারিক জিনগত কারণে দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ

ডেস্ক রিপোর্ট ।। পারিবারিক জিনের কারণে টিউলিপ দুর্নীতিতে জড়িয়েছেন বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল।

তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই, যেখানে তার দুর্নীতি নেই।

শেখ হাসিনার ভাগনি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন তিনিও।

তিনি আরও বলেন, এ সময় ভয়ংকর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না, ছিল শুধু উন্নয়নের নাম। আর এ উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।