সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩১
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে দুই উপজেলায় শীতবস্ত্র বিতরণ

মো:মিলন হাওলাদার ।। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল জেলার দুই উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার(২২ জানুয়ারী) দুটি পৃথক অনুষ্ঠানে মোট ৫০টি শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

সভাপতিত্ব করেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানটি বিকেল ৩টায় বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, বরিশাল সদর উপজেলায় আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মো. আলামিন হাওলাদার। এ অনুষ্ঠানটি দুপুর ১২টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার এই উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শীতকালীন সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উভয় অনুষ্ঠানে বক্তারা মানবিক দায়বদ্ধতা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।