শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশালে এডাব এর উদ্যোগে তিন দিন ব্যাপি আইসিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা এডাব এর উদ্যোগে তিন দিন ব্যাপি আইসিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টায় বরিশাল নগরীর সিএন্ড বি রোডস্থ সেইন্ট-বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে আইসিটি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন, এডাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচি পরিচালক কাউসার আলম মুন্সি, সভায় সভাপতিত্ব করেন সদস্য এডাব বরিশাল জেলা কমিটি ও সান এইড এর নির্বাহী পরিচালক আনিচুর রহমান চৌধুরী, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন পলাশ সাহা, কমিনিউকেশন অফিসার এডাব, সহকারী প্রশিক্ষক হিসাবে ছিলেন তাহমিনা বাশার নাজনীন, প্রোগ্রাম অফিসার এডাব, সভা সঞ্চালন করেন কে এম জাহাঙ্গীর আলম (বাবু) বিভাগীয় সমন্বয়কারী এডাব। অংশগ্রহনকারী হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে আগত ২৩ জন এনজিও কর্মকর্তা।