বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৫২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি একটা বড় দল এই দলে কোনো দ্বন্দ্ব নেই,আছে প্রতিযোগিতা:মিন্টু

ডেস্ক রিপোর্ট ।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘অন্য দলের সঙ্গে আমাদের তুলনা করে লাভ নেই। তাদের প্রার্থী খুঁজতে হয়, আর আমাদের প্রার্থী বাছাই করতে হয়। যোগ্যদের প্রার্থী হিসেবে বাছাই করে বিএনপি।

শনিবার (২৮ জুন) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বিএনপি একটা বড় দল। এই দলে কোনো দ্বন্দ্ব নেই, আছে প্রতিযোগিতা। গণতান্ত্রিক দলে প্রতিযোগিতা বেশি থাকাটা স্বাভাবিক। আর দেশের জনগণের চাওয়াই বিএনপির চাওয়া। আর সেটা হলো জাতীয় নির্বাচন।’ এছাড়া বর্তমান যে পরিস্থিতি তাতে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত নেতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।