বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট ।। গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ফাহিম ভূঁইয়া (১৫) নামের এক নেতা। তিনি সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন ফাহিম।

ফাহিম ভূঁইয়া ওই ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন ভুঁইয়ার ছেলে। সে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেন।

এ বিষয়ে ফাহিমের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কথা হয় তার বাবা নয়ন ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, আমার ছেলে ফাহিম ভূঁইয়া এ বছর এসএসসি পাস করেছে। তার বয়স ১৫ বছর ৩ মাস।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু হওয়ার পর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা জানায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে আমার ছেলের নাম আছে। তখন আমাদের দৃষ্টিগোচর হয়। ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি সর্বশেষ ২০২১ সালে গঠিত হয়। তখন আমার ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার ছিল বয়স ১১ বছর ৮ মাস, সে কি করে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে পারে? কে বা কারা তার নাম ওই কমিটিতে নাম লিখে রেখেছে আমরা জানি না।

বিএনপি নেতা বলেন, দুইদিন আগে জানতে পেরে আজ বিকেল চারটায় দুধ দিয়ে গোসল করে আমার ছেলে ওই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়। আজ থেকে ছাত্রলীগের সঙ্গে আমার ছেলের কোন সম্পর্ক নেই।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, ফাহিমের দুধ দিয়ে গোসল করা কৌতুকের বিষয়। চার বছর কমিটি মেয়াদ হয়ে গেল, এখন পর্যন্ত কি তাদের দৃষ্টিগোচর হয়নি? এটা যৌক্তিক কথা নয়।