বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

ডেস্ক রিপোর্ট ।। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০ তম দিনে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২৮ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতেই ওয়াকআউট করে বিএনপি।

জানা গেছে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধানের আলোচনার সময় এ বৈঠক থেকে সরে যায় দলটি।

বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “আজ যেসব বিষয় আলোচনায় এসেছে, সেগুলো নিয়ে মতভেদ রয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোতে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।”

তিনি জানান, কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বহুবার সংশোধন ও পরিবর্তন করা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা যায়। ইতোমধ্যে ১২টি বিষয়ে একমত হওয়া গেছে। বাকি বিষয়গুলো নিয়েও একমত হওয়ার চেষ্টা চলছে, যেন ভবিষ্যতে আর অস্থিতিশীলতার মুখে না পড়তে হয়। “আমরা এমন একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথে দিকনির্দেশনা দেবে,”—বলেন আলী রীয়াজ।

এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, জাসদ ও বাসদ।

ওইদিন সংলাপ শুরু হতেই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।