ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। সভায় গেস্ট অব অনার ছিলেন, লিন্ডে বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার শারমিন সুলতানা, সেইন্ট বাংলাদেশ এর চেয়ারপার্সন আঃ সালাম।
উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বীর মুক্তিযোদ্ধা কে,এস,এ মহিউদ্দিন মানিক,বীর প্রতীক,সায়েস্তাবাদ গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক,আহসান মুরাদ চৌধুরী। সভায় পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, “নারীদের কর্মসংস্থানের জন্য ক্ষমতায়ন” বা “নারীদের কর্মক্ষেত্রে ক্ষমতায়ন”। এর অর্থ হল, নারীদের কাজের সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের সেই সুযোগ কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও আত্মবিশ্বাস দেওয়া। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং সমাজে নিজেদের অবদান রাখতে পারবে।এছাড়াও নারীদের জন্য উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দেওয়া।

উল্লেখ্য,সভায় বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের ৪ টি গ্রামের ৫ জন ভুক্তভোগীকে নগদ অর্থ ও মগ দেয়া হয়।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, মৎস অফিসের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।