বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০২
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

বরিশালে স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের মুলাদী উপজেলার গাছুয়ায় দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী আফরিন আক্তার দিপুমনি আত্মহত্যা করেছেন।

গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা।

পরিবারের বরাত দিয়ে থানা সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেন। ওই সময় তাদের মধ্য কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে থানায় সংবাদ দেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস ছত্তার সরদারের সঙ্গে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা ২য় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তার মা ঢাকায় চলে যান। বাবা-মায়ের দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশিরভাগ সময় নানার বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি চলছিল। রোববার রাতে ঘরের দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে। ওই সময় তার স্বামী ভিডিও কলে ছিলেন।

মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে তাকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।