বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২২
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

গতিরোধকের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। গতিরোধকের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ মহাসড়ক অবরোধ করেন নগরের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তাদের মাদ্রাসার সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের অবস্থান। এটি দিয়ে শুধু দূরপাল্লার নয় নগরের যানবাহনও চলাচল করে। আর এই ব্যস্ততম মহাসড়কের পাশেই সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অবস্থান।

ফলে বেশিরভাগ শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের এই মহাসড়কটি পার হয়ে মাদ্রাসায় আসতে হয় এবং মহাসড়ক পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। এর কারণে আমরা দীর্ঘদিন ধরে মাদ্রাসার সামনের ওই সড়কে একটি গতিরোধক স্থাপনের দাবি করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি আমাদের মাদ্রাসার এক শিক্ষিকা রাস্তাটি পাড় হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হয় এবং তার পা ভেঙে যায়। এর ফলে শিক্ষার্থীরা আগের ন্যায় একটা গতিরোধক স্থাপনের দাবি তোলে।

কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কেউ এতে ভ্রুক্ষেপ করছে না। তাই আমরা সেই দাবিতে রোববার মানববন্ধন করি কিন্তু আমাদের কথা কেউ শোনেননি, বাধ্য হয়ে সোমবার মহাসড়ক অবরোধ করেছি। গতিরোধক বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত না হলে এবং দৃশ্যমান কাজ শুরু না হলে আন্দোলন চলবে।
এদিকে অবরোধের ফলে মহাসড়কের দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়, পাশাপাশি নগরের বিভিন্ন সড়কেও তীব্র যানজট দেখা দেয়। তবে দুপুর দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।