ডেস্ক রিপোর্ট ।। পূর্ব শত্রুতার জের ধরে বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর থানাধীন চাঁদপাশা ইউনিয়নে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সবুজ আকন (৩০) কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
আহত সবুজ আকনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় আহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সবুজ জানান, তার সাথে স্থানীয় সোহেল পেদা গং এর দীর্ঘদিন ধরে পূর্ব শক্রতা চলে আসছিলো। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার দুপুরে সে বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ওৎ পেতে থাকা সোহেল পেদা, কাশেম পেদা, বেল্লাল পেদা,ও লিটন পেদা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন সন্ত্রাসী তার পথ রোধ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রামদা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত যখন করে। আহতের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।