শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

কলাপাড়ায় জেলা জজের দূর্ণীতি বিরোধী অভিযান, আতংকে অসৎ কর্মচারীরা

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ও বেঞ্চ সহকারীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ পাওয়ায় দূর্ণীতি বিরোধী অভিযান চালিয়েছেন পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ।

আদালত সূত্রে জানাগেছে, বেঞ্চ সহকারী কালামগাজী ওরফে নান্নু এর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বদলী করে পটুয়াখালী জেলা জজ আদালতে আনা হয়েছে।একই সাথে নাজির হারুন অর রশীদকে বেঞ্চ সহকারীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। আদালতের দৈনন্দিন কাজ পরিচালনার সুবিধার্থে দিপংকর চক্রবর্তীকে নতুন সেরেস্তা সহকারী পদে দায়িত্ব দেয়া হয়েছে। এভাবে ঝটিকা অভিযান চালিয়ে বেঞ্চ সহকারীকে অপসারন করায় করাপাড়া সহ পটুয়াখালী জেলা জজশীপের অন্যান্য অসৎ কর্মচারীদের মধ্যে বদলি আতংক ছড়িয়ে পড়েছে।

কলাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা হৃদয় খান বলেন,আদালতের বিচারক ও বেঞ্চ সহকারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সাথে সাথে এভাবে দুর্ণীতি বিরোধী অভিযান পরিচালিত হওয়ায় আগামী দিনে বিচারপ্রার্থীরা সুবিচার পাবে বলে আশা করছি।তবে কলাপাড়ায় আদালত প্রতিষ্ঠার পর বিগত দিনে এভাবে কেউ অভিযান পরিচালনা করেননি।এ জন্য আমরা জেলা জজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সরজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, চলতি বছরের ৩ জুন কলাপাড়া আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেন বরগুনা জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করার পর থেকে বর্তমানে কোন বিচারক নাই।তাই আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে আছেন বিচারপ্রার্থীরা।