বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪২
শিরোনাম :
সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান ইরানি ড্রোন বিস্ফোরণ ঘটাতে গিয়ে মার্কিন সেনা নিহত সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ইরানে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের বিমান হামলা আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১ গণপরিবহনে যুক্ত হচ্ছে ১৪০০ বৈদ্যুতিক বাস

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় ও চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না।

ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই প্রবল। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তিনি এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

ট্রাম্পের দাবি, সেখানে এখন একটি ‘সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন’ ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন। এই পরিবর্তনের ফলে ‘বিপ্লবী ও চমৎকার’ কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে।

পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে ‘গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান’ লিখে তার বার্তাটি শেষ করেন। পুরো বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে ট্রাম্পের এই হুমকির পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছে।

সূত্র: আলজাজিরা।