শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক ।। মার্কিন সিনেটর জন ফেটারম্যান বৃহস্পতিবার (৩০ জুলাই) ওয়াশিংটনের ব্লেয়ার হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সেদিন তার পরনে ছিল কালো হুডি আর হালকা ধূসর হাফপ্যান্ট। পায়ের ওপর পা তুলে বসেছিলেন তিনি। এই বৈঠকে ফেটারম্যান ইসরায়েলের প্রতি তার অটল সমর্থনের কথা আবারও জানান। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও নিজের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি।

বৈঠকের শুরুতেই নেতানিয়াহু সিনেটরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ আর দুই দেশের মিত্রতা রক্ষায় ফেটারম্যান সবসময় সাহসের পরিচয় দিয়েছেন। ইসরায়েলের জনগণের পক্ষ থেকেও তাকে এই সাহসের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির সমালোচনা করতেও পিছপা হননি ফেটারম্যান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের কাজকর্ম দেখে তিনি হতাশ। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করে তিনি দাবি করেন, দলের ভেতরে ইসরায়েলবিরোধী মনোভাবের বিরুদ্ধে একমাত্র তিনিই সোচ্চার ছিলেন।

কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বিবেকের প্রতীক হিসেবে নিজেকে দাবি করেন ফেটারম্যান। স্পষ্ট ভাষায় তিনি জানান, ইসরায়েলকে সমর্থন করার জন্য তার কোনো অনুশোচনা নেই। যেকোনো পরিস্থিতিতেই তিনি ইসরায়েলের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিনেটর ফেটারম্যান গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানকে সবসময়ই যৌক্তিক যুদ্ধ বলে আখ্যা দিয়ে এসেছেন। তার মতে, হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা জরুরি ছিল। যুদ্ধ কেন শুরু হয়েছিল, সে কথা মানুষ ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: পিএমও ইসরায়েল