বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরে রবি ও খরিপ-১ শীতকালীন মৌসুমে গম,ভুট্টা,সরিষা ও মুগ ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে দুপুর ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষিসম্প্রসারন অফিসার রুম্মার আক্তার এর সঞ্চালনায়, মোট ১৫শ ৮০ জন কৃষককে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে।

বিশেষ অতিথি ,ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান নীরু সামসুনাহার।

অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবীদ এটিএম হামিম আশরাফসহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রান্তিক কৃষক,ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।