শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট ।। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এমন একজন মানুষ ছিলেন; যিনি তাদেরই একজন, যারা পৃথিবী থেকে চলে যান কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল। সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আল্লামা সাঈদী ছুটে বেড়িয়েছেন এই জনপদের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে, একটিমাত্র আহ্বান বুকে নিয়ে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে, ডেকে ফিরেছেন কুরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্বেও তার বিচরণ ছিল সমানতালে।

তিনি বলেন, মানুষের ভালোবাসা তাকে তাফসিরের ময়দান থেকে নিয়ে গিয়েছিল জাতীয় সংসদে। সংসদ-সদস্য হিসাবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে। সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের ওপর যেমন জুলুমের খড়্গ নেমে এসেছে, তেমনি আল্লামা সাঈদীর ওপরও নেমে এসেছিল নির্মম জুলুম-নির্যাতন। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তার ওপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান