ডেস্ক রিপোর্ট ।। মিছিল চলাকালে বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মনিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় মরহুম জি এম মনিরের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন মো. জিয়াউদ্দিন সিকদার।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মো. জিয়াউদ্দিন সিকদার বলেন, জি এম মনির ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার মৃত্যুতে মহানগর যুবদলসহ বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।