বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৮
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে মায়া বেগম নামে এক অসহায় নারীর বসতঘর প্রায় ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে মায়া বেগমের বসতঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বামী মৃত মালেকের মৃত্যুর পর পরিবারের নানা সংকটের মধ্যে বসবাস করে আসছিলেন মায়া বেগম। হঠাৎ অগ্নিকাণ্ডে শেষ আশ্রয়টুকুও হারিয়ে তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে পাশে দাঁড়িয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। তিনি ঘটনাস্থলে গিয়ে মায়া বেগম ও তার পরিবারের
সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অসহায় পরিবারের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোয় স্থানীয়রা মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।