রিপোর্ট মাসুদ পারভেজ, কালিগঞ্জঃ“কৃষক বাচলে বাচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ২৬ নবেম্ভর মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসারের হলরুমে উপজেলার রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন মুগ এবং গ্রীস্মকালীন মুগ, গ্রীস্মকালীন তিল উতপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজ্জাম্মেল হক রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রুহুল আমীন। অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জি,এম. সফিউল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, কালিগঞ্জ প্রতিনিধি আহম্মাদউল্লা বাচ্চু।
এসময় উপজেলার ৫৩০ জন কৃষকদের মধ্যে ভুট্টার বীজ দেওয়া হয় ১২০ জন, সরিষা ২০০ জন, সূর্যমুখী ১০ জন, শীতকালীন মুগ ডাল ১০০ জন, গ্রীমস্মকালীন তিল ৪০ জন , গ্রীমস্মকালীন মুগ ডাল ৬০ জনের মধ্যে ১বিঘা জমি চাষের জন্য কৃষক প্রতি সরিষা-১ কেজি ও রাসায়নিক সার ডিএপি ২০কেজি এমওপি ১০ কেজি, ভুট্টা-২ কেজি রাসায়নিক সার ডিএপি ২০কেজি এমওপি ১০ কেজি, সূর্যমুখী ১কেজি ৫০০ শত গ্রাম ও রাসায়নিক সার ডিএপি ২০কেজি এমওপি ১০ কেজি, শীতকালীন মুগ ডাল- ৫কেজি ও রাসায়নিক সার ডিএপি ১০কেজি এমওপি ১০ কেজি পরিমানে প্রদান করা হয়।