বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি থাকবেনা

ডেক্সরিপোর্ট: প্রাথমিক পর্যায়ে তৃতীয় শ্রেনী পর্যন্ত আর পরীক্ষা পদ্ধতি থাকবেনা । ধারাবাহিকভাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে এই স্তরের মূল্যায়ন করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি বাস্তবায়নে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে  জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। ‌তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে তাঁরা কাজ শুরু করেছেন। এনসিটিবিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই স্তরে কীভাবে মূল্যায়ন করা হবে, সেটি ঠিক করা হবে। তবে পরীক্ষা থাকবেনা।

সচিব আকরাম আল হোসেন বলেন, ‘এ বছর থেকে শুরু করার চেষ্টা চলছে, না পারলে তা আগামী বছর থেকে বাস্তবায়ন করা হবেই। এ ছাড়া প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে প্রাক-প্রাথমিক শিক্ষা এক বছর মেয়াদি। যেটি শুরু হয় পাঁচ বছর প্লাস বয়সী শিশুদের। যখন প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদি হবে, তখন সেটা শুরু হবে চার বছর প্লাস বয়সী শিশুদের জন্য।’

উল্লেখ্য কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ওপর চাপ কমানোর বিষয়ে নির্দেশ দেন। তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষার না রাখার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মূলত এরপর কাজ‌ শুরু করেন তাঁরা।