মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নানা আয়োজনে বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ডেক্সরিপোর্ট  নানা আয়োজনে বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে ।

আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ এই স্লোগান নিয়ে সোমবার ৯ ডিসেম্বর সকাল ১০ টায়। দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক-টিআইবি বরিশাল এর আয়োজনে। অশ্বিনী কুমার হল বরিশালে, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯ উপলক্ষে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। উদ্বোধন শেষে সদর রোডে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিতি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় বরিশাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রাবেয়া খাতুন, সভাপতি সচেতন নাগরিক কমিটির সনাক বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, প্রধান উপদেষ্টা আইসিডিএ বরিশাল আনোয়ার জাহিদ, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা দুর্নীতি বিরোধী কার্যক্রম সহ দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা কর। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধি দিবস ২০১৯ সমাপ্তি হয়।