মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বাড্ডায় ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক  রাজধানীর উত্তর বাড্ডায় ফোম তৈরির একটি কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পৌনে এক ঘণ্টা পর ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সাতারকুল এলাকার রহমত উল্লাহ মার্কেট সংলগ্ন ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদুল আলম জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

তিনি জানান, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।