বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নাগরিকত্ব বিল পাস হওয়ায় ‌‌খুশি তসলিমা নাসরিন

অনলাইন ডেস্ক  সম্প্রতি ভারতে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতি সমর্থন জানিয়েছেন নির্বাসিত ও বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।এ বিল পাস হওয়ায় তিনি খুশি বলেও জানিয়েছেন।

শুক্রবার ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেন, ভারত তার মুসলিম জনগোষ্ঠীকে বহিষ্কার করছে না।

তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়াতে আমি খুশি হয়েছি।

তসলিমা নাসরিন বলেন, সাধারণত ক্ষুদ্র জনগোষ্ঠী উগ্রবাদীদের মাধ্যমে আক্রান্ত হয়। তবে তার চেয়ে বড় হামলার শিকার হন মুক্তচিন্তার লোকেরা, উদারবাদী এবং নাস্তিকরা। ইসলামিক সমাজ আমাদের ঘৃণা করে যখন আমরা তাদের সমালোচনা করি।

তিনি বলেন, আমার মতো নির্বাসনে থাকা লোকদেরও নাগরিকত্ব দেয়া উচিত।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার দেশকে খুব মিস করি। আমি বাংলায়ও যেতে পারি না।