নিজস্ব প্রতিবেদক মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উদ্যোগে প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বরিশাল পুলিশ লাইন্সে এ খেলা অনুষ্ঠিত হয়।
হলুদ ও নীল দুই দলের ৮ জন করে মোট ১৬ জন পুলিশ সদস্য এ খেলায় অংশ গ্রহন করেন।হলুদ দলের নের্তৃত্ব দেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।নীল দলের নের্তৃত্ব দেন উপ – পুলিশ কমিশনার ( ট্রাফিক) খাইরুল আলম।

এ সময় বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আজকের এ খেলার আয়োজন।
উপ – পুলিশ কমিশনার(ট্রাফিক) খাইরুল আলম বলেন,খেলার মাধ্যমে মানুষের মন ও শড়ীর ভাল থাকে সুস্থ থাকে।তাই পুলিশ সদস্যদের মাঝে খেলার আয়োজন করে বিজয়ের মাসে বিজয়ের আনন্দ উপভোগের ব্যাবস্থা করা হয়েছে।