বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বাবাকে ভিডিও কল করে হোস্টেলের নয় তলার ছাদ থেকে ঝাঁপ !

অনলাইন ডেস্ক  বাবাকে ভিডিও কল করে হোস্টেলের নয় তলা থেকে ঝাঁপ দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এক ছাত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।

পুলিশ সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিহত ওই ছাত্রের নাম সুজন সামন্ত। ১৯ বছরের সুজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সুজন বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

আসানসোলের বাসিন্দা সুজন গরফার প্রতাপগড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ ভারী কিছু পড়ার আওয়াজ পান কয়েক জন ছাত্রছাত্রী। তারাই প্রথম দেখতে পান হোস্টেলের এক দিকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই ছাত্র।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সুজনকে যাদবপুর থানার পুলিশ এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তদন্তে নেমে পুলিশ প্রথমেই আসানসোলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তখনই তার বাবা পুলিশকে জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিল সুজন।

জানা গেছে, আত্মহত্যার আগে সন্ধ্যায় বাবাকে ভিডিও কল করে কয়েক মিনিট কথাও বলেন সুজন। তখনই বাবাকে আত্মহত্যা করার কথা বলেন।

এর আগেও দুবার সুজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

তবে কেন সুজন মানসিক অবসাদে ভুগছিলেন তা এখনও স্পষ্ট নয়।

বিশ্ববিদ্যালয়ে সূত্রে পুলিশ জানতে পেরেছে, সুজন উচ্চমাধ্যমিকে ভালো ফল করে যাদবপুরে ভর্তি হন। তিনি পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন কি না তাও দেখছে পুলিশ।