বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

তুরস্কে নৌকা ডুবে বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিতলিসের একটি হ্রদে অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা ডুবে সাত জনের মৃত্যু হয়েছে। নৌকার আরোহীরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। খবর বিবিসি’র

প্রতিবেদনে বলা হয়, ওই অভিবাসনপ্রত্যাশীরা নৌকা নিয়ে বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত তিনটার দিকে ইরান সীমান্তের কাছে লেক ভানের উত্তর উপকূলে আদিলসেভাজ জেলার কাছে নৌকাটি পৌঁছার সঙ্গে সঙ্গে তা ডুবে যায়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই জন মারা যান।

বিতলিস প্রদেশের গভর্নরের কার্যালয় ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৬৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অভিবাসীদের ইউরোপে পৌঁছানোর জন্য তুরস্ক একটি মূল ট্রানজিট পয়েন্ট। এই পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে সমুদ্রে ডুবে ইতোমধ্যেই অনেকে প্রাণ হারিয়েছেন।