বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৮
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

ঢাকা সিটি নির্বাচনে উত্তরে আতিক, দক্ষিণে তাপস

ডেক্সরিপোর্ট  ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তাপস ও আতিকের প্রতি দল আস্থা রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তাপস ও মেয়র আতিককে প্রার্থী করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পপুলার ও উইনেবল প্রার্থীকেই আওয়ামী লীগ বেছে নিয়েছে। জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তারা প্রার্থীর জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতার দিক বিবেচনায় নিয়েছেন। মনোনয়ন বোর্ডের সবার সম্মতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের বিবেচনার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।বিএনপি এই দুই সিটিতে প্রার্থী করেছে যথাক্রমে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে।