বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বাবুগঞ্জে অসহায়,দুঃস্থদের মাঝে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম বার পিপিএম।

বুধবার বিকেল ৩টায় বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ(বাকেরগঞ্জ সার্কেল)এর সঞ্চালনায় ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.আই.জি. মোঃ শফিকুল ইসলাম বিপিএম বার পিপিএম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুুুুুুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক(ডিএসবি) বরিশাল, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমন্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল জেলা আবাসের নির্বাহী পরিচালক রহিমা আফরোজ কাজল, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, ওসি(তদন্ত) আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ-জামান মিলন, উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

উল্লেখ্য অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি নিজ হাতে একশত অসহায় ও দুঃস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।