বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৪
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

একবার কেউ মাদকাসক্ত হলে তার সারাজীবনের ক্যারিয়ার নস্ট হয়ে যায় : বিএমপি কমিশনার সাহাবুদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার সাহাবুদ্দিন খান বলেছেন,একবার কেউ মাদকাসক্ত হলে তার সারা জীবনের ক্যারিয়ার নস্ট হয়ে যায়। অভিভাবকদের খেয়াল রাখতে হবে ছেলে বা মেয়ে যেন মাদকাসক্ত হয়ে তার জীবন ধ্বংস না করে।আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে , কি খাচ্ছে,কোথায় আছে সবকিছু খেয়াল রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন । অপরাধ দমনে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু কঠোর হবো, কোন প্রকার ছাড় দেয়া হবে না

বৃহস্পতিবার ২ জানুয়ারী বেলা ১১টায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার ও কাউনিয়া জোন) বিএমপি মোঃ আব্দুল হালিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিএমপি কমিশনার বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমাজ থেকে মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে পুলিশ জনতা এক হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে”। মাদক সম্পর্কে সচেতন করতে বিএমপির পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক স্কুল ভিত্তিক কর্মসূচী নেয়া হয়েছে।নগরীর প্রত্যক স্কুলে প্রতি তিন মাসে একবার সচেতনতামুলক মতবিনিময় সভা করা হচ্ছে,এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে সচেতন করা হচ্ছে।জাতির ভবিষ্যত জীবনকে কল্যাণকর করে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক ভাবে দুর্গ গড়ে তুলতে হবে।এ জন্য আমাদের সকলকে এগিয়ে আসহে হবে।