মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

জেনারেল সোলেইমানি হত্যার প্রভাবে বাড়ছে তেলের দাম

অনলাইন ডেস্ক  মার্কিন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রভাব পড়েছে তেলের বাজারে। এই হামলার পরপর বিশ্বব্যাপী তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যায়।

বিবিসির সংবাদ অনুযায়ী, ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণায় এই অঞ্চলে অস্থিরতা বাড়বে। ফলে জ্বালানির বাজারে এর বিরূপ প্রভাব পড়বে। শুক্রবার চার শতাংশ বেড়ে প্রতি ব্যরেল অপরিশোধিত জ্বালানির দর ৬৯ দশমিক ৫০ ডলারে উঠেছে। মধ্য সেপ্টেম্বরের পর অপরিশোধিত জ্বালানির এটাই সর্বোচ্চ দর।

অন্যদিকে তেল কোম্পানির শেয়ার দরও বেড়েছে। শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জে বিপি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে দেড় শতাংশ, রয়েল ডাচ শেল প্রতিষ্ঠানের দর বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।

তেলবাহী নৌযানের বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়ে থাকে। কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যসহ এই অঞ্চলে উত্তেজনা বাড়াবে। ফলে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০১৮ সালে ২১ শতাংশ তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়েছিলো। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তেল রফতানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে।

হরমুজ প্রণালীর একদিকে আছে ইরান অন্যদিকে আছে অন্যান্য আরব দেশগুলো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, ইরান, কাতার এই পথে তেল রপ্তানি করে। গতবছর সৌদি তেলক্ষেত্রে ইয়েমেনের হুদি বিদ্রোহীরা ড্রোন হামলা করে ব্যপক ক্ষয়-ক্ষতি করে। সেসময় হুদি বিদ্রোহীদের সহায়তা করার অভিযোগ উঠে ইরানের উপর।

এর আগে ১৯৭০ ও ১৯৯০ দশকের দিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্বব্যাপী তেলের দামে ব্যাপক প্রভাব পড়ে। বিশ্ব অর্থনীতির গতিও কমে যায়। নতুন করে শুরু হওয়া উত্তেজনায় মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন কোম্পানিগুলোর তেল উত্তোলন কমে যেতে পারে, ফলে আরো দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।