বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৮
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮০

অনলাইন ডেস্ক  ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন । মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই হামলায় আহত হয়েছেন ২০০ জন। ইরানের সামরিক সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পার্সটুডে।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় ইরবিল ও আল-আসাদ মার্কিন ঘাঁটিতে রাখা জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়া হয়েছে। আল আসাদ ঘাঁটি থেকেই ড্রোন উড়িয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।