বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

হামলার মাধ্যমে আমরা আমেরিকার ‘গালে চপেটাঘাত’ করেছি : খামেনি

অনলাইন ডেস্ক  ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এ হামলার মাধ্যমে আমরা আমেরিকার ‘গালে চপেটাঘাত’ করেছি।

১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার আয়াতুল্লাহ খামেনি এ কথা বলেন। এ সময় উপস্থিত জনতা ‘আমেরিকা নিপাত যাক বলে শ্লোগান’ দেন। খবর বিবিসির।

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান।

এ বিষয়ে দেশটির সর্বোচ্চ নেতা বলেন, এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতির দিন শেষ করে দেয়া।

ইরানকে শান্তিকামী দেশ হিসেবে আখ্যা দিরয় খামেনি বলেন, কেউ যদি ইরানের ক্ষতি করতে চায় তাহলে তার জবাব দেয়ার ক্ষমতা রয়েছে আমাদের।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কাসেম সোলেইমানির শহীদ হওয়ার ঘটনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিপ্লব কতটা জীবন্ত। মার্কিন ঘাঁটিতে হামলাকে ‘সফল’ হিসেবে দাবি করেন খামেনি।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। ইরানের এই শীর্ষ জেনারেলের গুপ্তহত্যায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। গোটা মধ্যপ্রাচ্য এখন টালমাটাল। এই হত্যার বদলা নেয়ার শপথ নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ।