বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৪৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

মনপুরায় কোস্ট ট্রাস্টের উদ্দ্যোগে নিরাপদে ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

আরিফ হোসেন, তজুমদ্দিন  অনলাইনে শিশুদের ব্যাপক উপস্থিতি সত্তে¡ও, তাদের ডিজিটাল দুনিয়ার বিপদ থেকে সুরক্ষিত রাখতে এবং তাদের নিরাপদ অনলাইন ব্যবহার সুযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে মনপুরা উজেলায় কিশোর-কিশোরীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার সকালে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে ১নং মনপুরা ইউনিয়ন ও ২নং হাজিরহাট ইউনিয়নের কিশোর-কিশেরীদের নিয়ে প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজিরহাট ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি নারী সদস্য ও শিশু সুরক্ষা কমিটির সভাপতি মফিজা খাতুন। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন ভোলা সদর উপজেলা ট্রেনিং ও মনিটরিং অফিসার মোঃ জিয়া উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন মনপুরা আইইসিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ ইউনুস সুমন, মনপুরা সদর শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সমাজ কমী মোঃ আরিফ হোসেন।

অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখে এবং তাদের উপকারে আসে এমন নৈতিক মান ও চর্চাসমূহকে এগিয়ে নিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষনে ইন্টারনেটের সঠিক ব্যবহার ও সাইবার নিরাপত্তাবিষয়ক সম্পর্কে আলোচনা করা হয়।